,

৬৫ লাখ ডলারের বাড়িতে প্রিয়াঙ্কা–নিকের সংসার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া সংসার শুরু করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বিলাসবহুল একটি বাড়ি কিনেছেন হবু বর গায়ক নিক জোনাস। ৬৫ লাখ ডলারের সেই বাড়িতেই শুরু হবে নবদম্পতি প্রিয়াঙ্কা–নিকের সংসার।

বেভারলি হিলসে ৪ হাজার ১২৯ বর্গফুটের একতলা বাড়িটিতে রয়েছে পাঁচটি বেডরুম এবং চারটি বাথরুম। প্রাকৃতিক আলোয় ভরা বাড়িটির ছাদ বেশ উঁচু। মূল বেডরুম ও বসার ঘরে থাকবে স্বচ্ছ বড় বড় জানালা। উঠোনে রয়েছে কাঠমোড়া একটি বড়সড় সুইমিংপুল আবার পাশেই থাকবে বাথটাব।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসের ২ তারিখ প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে। ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে রাজকীয় কায়দায় হবে এই বিয়ে। ৩০ নভেম্বর শুরু হয়ে তিন দিন ধরে চলবে সেই অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন দুই পক্ষের ২০০ অতিথি। বিয়েতে প্রিয়াঙ্কা পরবেন আবু জানি এবং সন্দিপ কোসলার নকশা করা পোশাক।

প্রিয়াঙ্কার কাজিন পরিণীতি চোপড়া আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, বরের জুতা চুরি করবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জুতার জন্য বরের কাছে ৫০ লাখ ডলার দাবি করেছেন। নিক বলেছেন, ১০ হাজার ডলারের বেশি দেবেন না। তবে দর–কষাকষি চলছে। ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর