,

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোট হতে পারে

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হতে পারে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে। আর তফসিল ঘোষণা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। এ লক্ষ্যে প্রস্তুতি শেষ করে আনছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এরই অংশ হিসেবে আগামী ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে কমিশন। প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ বিষয়ক এ সভায় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণসহ ১১টি এজেন্ডা নিয়ে আলোচনার কথা রয়েছে।  নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  আগামী ১ নভেম্বর বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ইসির সাক্ষাৎ করার কথা রয়েছে। এই সাক্ষাতের দুই/তিন দিনের মধ্যে  তফিসল ঘোষণা করবে কমিশন।

জানা গেছে, নভেম্বরের ৪ বা ৫ তারিখে তফসিল ও ডিসেম্বরের ১৮ বা ২০ তারিখে ভোট গ্রহণের দিন নির্ধারিত হতে পারে। তফসিল ঘোষণার অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করার জন্য বিটিভিকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইসির সচিব হেলালুদ্দীন আহমেদ নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল  ঘোষণার কথা সাংবাদিকদের জানলেও ভোটগ্রহণের বিষয়ে কিছু জানাননি। এ বিষয় বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভোট  গ্রহণের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। কমিশন সভা করে এ বিষয় সিদ্ধান্ত নেবে।’

ইসি সূত্র জানায়, ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ওই বৈঠকের এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে—নির্বাচনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা; ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ; নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা।

আরও রয়েছে  ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার; পার্বত্য দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনি মালামাল পরিবহন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার পদক্ষেপ; নির্বাচনি প্রচার; দেশি/বিদেশি পর্যবেক্ষক নিয়োগ; পোস্টাল ব্যালটে ভোটদানে সহায়তা; আবহাওয়ার পূর্বাভাস ও আগাম প্রচারণা সামগ্রী অপসারণ। সভায় উপস্থিত থাকতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয় ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘তফসিলের আগে আমাদের নেওয়া সব প্রস্তুতির বাস্তবায়নের সুবিধার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতার জন্যই আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।’ ওই সভায় নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ কীভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে নির্দেশনা থাকবে বলেও তিনি জানান।

http://www.banglatribune.com/

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর