,

১০০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের দায়ে গ্রেফতার ২১ বছরের যুবক

news-image

ডেস্ক রিপোর্ট।। ২১ বছরের এক যুবকের বিকৃত যৌন লালসার শিকার হতে হল ১০০ বছরের এক বৃদ্ধাকে। ‌ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের নদিয়ার চাকদহে। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন নির্যাতিতার আত্মীয়রা। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, চাকদহের চাকুরিয়া গঙ্গাপ্রসাদপুরে থাকেন অশীতিপর সেই বৃদ্ধা। মঙ্গলবার রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সুযোগে তার ঘরে ঢোকে বছর একুশের এক যুবক। সে আবার ওই বৃদ্ধারই প্রতিবেশী। ঘরে ঢুকে সেই বৃদ্ধাকে যুবকটি ধর্ষণ করে। বৃদ্ধার আর্ত চিৎকারে ছুটে আসেন অন্য প্রতিবেশীরা।

প্রতিবেশীরা জানান, ঘটনাস্থলে এসে তারা দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিযুক্ত যুবককেও হাতেনাতে ধরে ফেলেন তারা। খবর দেওয়া হয় থানায়। এরপর বৃদ্ধার প্রতিবেশী সেই যুবককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, ১০০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় শোরগোল পড়ে গেছে চাকদহের চাকুরিয়ার গঙ্গাপ্রসাদপুরে। কেন এমন কাণ্ড ঘটাল বছর একুশের সেই যুবক? তা বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর