,

একমাস হয়ে গেলো আল্লাহ এখনো সাড়া দিচ্ছে না?

news-image

নিউজ ডেস্ক।। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহ্‌র আদেশ মেনে চলা, তার পছন্দনীয় কাজ করাই ইবাদত।

আল্লাহর ইবাদত করাই বান্দার কাজ।সৃষ্টির মূল লক্ষ্য। জীবন দিয়েছেন আল্লাহ। আর এ জীবনে আসে নানান দু:খ কষ্ট আর বেদনা। এসব কষ্ট সম্পর্কে আল্লাহর কাছে বললেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছে না কেনো। অনেকেই আমরা নিরাশ হয়ে যাই।

প্রশ্ন: মহান রব পবিত্র কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। যখন তারা আমার কাছে প্রার্থনা করে, তখন তাদের প্রার্থনা কবুল করে নিই। আমি একটা বড় বিপদে পড়েছি, মহান রবের কাছে আমি, আব্বু, আম্মু, তাহাজ্জুদ, নফল নামাজ, নফল রোজা রেখে মহান রবের কাছে প্রার্থনা করছি, কাকুতি/মিনতি করে বিপদ থেকে উদ্ধার হতে চাচ্ছি। ১মাস হয়ে গেল, ফলাফল পেলাম না, কারন কি?

উত্তর: আল্লাহর রাহমত হতে নিরাশ হওয়া কোন মুসলিমের স্বভাব নয়। বরং এই স্বভাব কাফের মুশরিকদের।

আল্লাহ তাআলা বলেন,

ক) তোমরা আল্লাহর রাহমাত হতে নিরাশ হয়ো না। (সূরা যুমার- ৫৩)
খ) হে মুমিনগণ! ধৈর্য ও নামাযের মাধ্যমে (আল্লাহর) সাহায্য চাও। (সূরা বাকারা- ১৫৩)
গ) আর যখন (বান্দা) নিরাশ হয়ে পড়ে তখনই তিনি (আল্লাহ) বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর করুণা বর্ষণ করেন। (সূরা শুরা- ২৮)

নবী (সা.) বলেন, “বিপদের প্রথম আঘাতেই ধৈর্যধারণ করাই প্রকৃত ধৈর্য।” (সহীহ বুখারী, হা- ১২১৭)

অতএব, প্রত্যেক বিপদাপদে আক্রান্ত মুসলিম নর-নারীকে নিরাশ বা হতাশ না হয়ে এবং ধৈর্যহারা না হয়ে বরং ধৈর্যধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য ও রহমত কামনায় অটল থাকতে হবে।

আর চরম ধৈর্যধারণ মূহুর্তেই শয়তান বান্দার মনে কুমন্ত্রনা ও কুবাসনা জাগিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করে। আল্লাহর সাহায্য ও রাহমত প্রকৃত আশাবাদী মুসলিম, মুমিন বান্দা-বান্দিদের জন্য, নৈরাশাবাদীদের জন্য নয়। উৎস: আওয়ার ইসলাম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর