,

খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ সিআইএ’কে দিয়েছে তুরস্ক

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য-প্রমাণ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেলের কাছে সরবরাহ করেছে তুরস্ক। গিনা হাসপেল তুরস্কে সফরে গেলে তার কাছে এসব তথ্য-প্রমাণ তুলে দেয় তুর্কি সরকার। তুরস্কের গণমাধ্যম বুধবার এই তথ্য জানিয়েছে।

গণাধ্যমের খবরে বলা হয়, তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি’র কর্মকর্তারা সিআইএ প্রধানকে বিষয়টি ব্রিফ করলে তিনি তা বিশ্বাস করেছেন। তথ্য-প্রমাণের মধ্যে রয়েছে ফুটেজ, অডিও টেপ এবং সৌদি কন্স্যুলেট ভবন থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য। তবে এটা পরিষ্কার নয় যে, কেন হাসপেল তুরস্ক সফর করেছেন।

গণাধ্যমের খবরে আরও বলা হয়েছে- তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার তিনি জন্য তুরস্ক সফর করেন।

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে হত্যা করা হয়। বিষয়টি প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও ১৭ অক্টোবর রিয়াদ তা স্বীকার করেছে। এ ঘটনায় সৌদি আরব আন্তর্জাতিক ব্যাপক চাপের মুখে রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর