,

রোনালদো বিছানায় কেমন? জানালেন প্রাক্তন প্রেমিকা

news-image

স্পোর্টস ডেস্ক।। পতুর্গিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ধর্ষণের অভিযোগে যখন সমালোচিত তখন তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন প্রেমিকা নেরেইদা গ্যালার্দো।

মার্কিন তরুণী ক্যাথরিন সিআর সেভেনের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ এনেছেন তা সরাসরি উড়িয়ে দিয়ে গ্যালার্দো বলেন, রোনালদো জোর করার মতো মানুষই নন।

গ্যালার্দো বলেন, রোনালদো একজন বিনয়ী এবং প্রেমিক পুরুষ। আমি যত দূর জানি, রোনালদো একজন আপাদ মস্তক ভদ্রলোক। দূর দূর পর্যন্ত ওর মধ্যে কোনও আগ্রাসন আমি দেখিনি। আমাকে কোনো দিনই জোর করেনি রোনালদো।

তিনি বলেন, আমি বিশ্বাস করি না, রোনালদো কাউকে জোর করেছে, অসম্মতি থাকা সত্ত্বেও কিছু করেছে। এমনকি, বিছানাতেও রোনালদো আগ্রাসী নয়। সাবেক প্রেমিকা রোনালদোর পক্ষ হয়ে আদলতে গিয়ে সাক্ষ্য দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তাঁকে বিপাকে ফেলেছেন মার্কিন তরুণী ক্যাথরিন।

তাঁর অভিযোগ, লাস ভেগাসে (২০০৯ সালে) একটি পাঁচ তারা হোটেলে জোর করে তাঁর সঙ্গে সঙ্গম করেন সি আর সেভেন। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে রোনালদো আইনজীবী জানিয়েছেন, হ্যাঁ, রোনালদো ক্যাথরিনের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন, তবে সেটা সম্মতি নিয়েই। এই বিষয়ে সরাসরি কিছু না বললেও সংবাদমাধ্যমকে রোনাল্ডো জানিয়েছেন, তিনি বিশ্বাসী, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। উৎস : জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর