,

চাঁদ থেকে আনা এক টুকরো পাথরের দাম চার কোটি টাকা! কি আছে এই পাথরের মধ্যে?

news-image

এক টুকরো পাথরের দাম প্রায় ৪ কোটি টাকা। শুনে অবাক হচ্ছেন। ঘটনা কিন্তু সত্যি। এই পাথর দেখতে অতি সাধারণ পাথরের মতোই।ভারতের অযোধ্যা, শুশুনিয়া পাহাড়ের আশেপাশে এমন পাথরের টুকরো পড়ে থাকতে অনেকেই দেখেছেন। তাহলে এর দাম ৪ কোটি টাকা হলো কী করে?কারণ এই পাথরের টুকরোটি চাঁদ থেকে পৃথিবীতে আনা হয়েছে। তাই এই পাথরের দাম নিলামে দাঁড়িয়েছে ৬,০০,০০০ মার্কিন ডলার।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে নিলামে ওঠে ১২ পাউন্ড (প্রায় সাড়ে ৫ কিলোগ্রাম) ওজনের এই পাথরটি।
গত বছর উত্তর পশ্চিম আফ্রিকার একটি মরুভূমি অঞ্চলে খোঁজ মেলে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চাঁদ থেকে পৃথিবীর মাটিতে এসে পৌঁছানো এই পাথরের টুকরোটির।চাঁদের পাথরটি অনলাইনে নিলামের জন্য ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রেখেছিল বস্টনের নিলামকারী সংস্থা আরআর অকশন।

এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিলামে সাড়ে ৫ কিলোগ্রাম ওজনের চাঁদের পাথরটি কিনেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। আপাতত ভিয়েতনামের তাম চক প্যাগোডা চত্ত্বরে পাথরটি প্রদর্শিত হচ্ছে। তবে ক্রেতার কোনও পরিচয় এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর