,

জাতীয় ঐক্যফ্রন্টকে আরো সংযত হবার পরামর্শ প্রধানমন্ত্রীর

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেন নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে তাদেরকে আরো সংযত হবার পরামর্শ দিয়েছেন।তিনি বলেন, আমি আশাকরি তারা আরো সংযত হবেন জনগণের জন্য কাজ করতে গেলে যে সহনশীলতা দরকার, যে ত্যাগ দরকার এই ত্যাগ বা সহনশীলতা তাদের মাঝে নেই।প্রধানমন্ত্রী বলেন, কিন্তু আমি আশা করি, তারা যদি এদেশে সত্যিই একটা রাজনৈতিক জোট করে এগিয়ে যেতে চায় তাহলে এ ব্যাপারটি মনে রেখেই তাদের চলতে হবে- এটা হলো আমার কথা।

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ সংসদে তাঁর জন্য নির্ধরিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির এক সম্পূরক প্রশ্নের উত্তরে একথা বলেন।শেখ হাসিনা বলেন, যারা রাজনৈতিকভাবে জোট করেছেন তাদেরকে আমি স্বাগত জানাই কারণ সকলেরই রাজনীতি করার অধিকার রয়েছে।তিনি বলেন, রাজনৈতিকভাবে তারা বিভিন্ন দল এবং জোট গঠন করবেন, নির্বাচনে অংশ গ্রহণ করবেন, তাতে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলে আমি বিশ্বাস করি। তবে, এখানে যারা যুক্ত হয়েছেন তাদের কথাবার্তা এবং যা কিছু এখন মানুষ জানতে ও শুনতে পারছে, এরাতো মানুষকে সম্মান রেখেও কথা বলতে পারছে না।

তিনি বলেন, এমনকি একটি নারী বিদ্বেষী মনোভাব, নারীদের প্রতি অশালীন কথা বলা থেকে অনেক কিছুই আমরা এদের কাছ থেকে দেখতে পাচ্ছি।শেখ হাসিনা বলেন, আমি রাজনৈতিক পক্ষকে মোকাবেলায় কখনও পিছপা হই না রাজনৈতিকভাবেই আমরা মেকাবেলা করি। এটা হলো বাস্তবতা।তিনি বলেন, তবে, কেউ যদি জঙ্গি, সন্ত্রাস অথবা মাদক বা অশালীন উক্তি করে এবং মানুষ যদি বিচার চায়, সেই বিচার করাটাও রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র সে বিচার করবে এবং করে যাচ্ছে। সেটাও দেশবাসী আজকে দেখতে পাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর