,

ইন্টারনেটে বিতর্কের ঝড় তুলেছে এই স্কার্ফের এই ডিজাইনটি

news-image

নতুন একটি স্কার্ফের ডিজাইন নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। স্কার্ফটির ডিজাইন দেখে হাসির রোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।হাফিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে ইতালির অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ‘ফেন্ডি’ তাদের ওয়েবসাইটে এ স্কার্ফটির ছবি পোস্ট করে। পোস্টের কিছুক্ষণের মধ্যে তা তড়িৎ বেগে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। স্কার্ফের ছবিটি দেখে অনেকেই মনে করছেন, নারীর গোপনাঙ্গের আদলে এ স্কার্ফের ডিজাইন করা হয়েছে।

সিল্ক, উল, পশমি কাপড়ের তৈরি গোলাপি রঙের ভিন্নধর্মী নকশার ওই স্কার্ফটি প্রসঙ্গে টুইটারে অনেকেই বলছেন, ‘স্কার্ফটি দেখে মনে হচ্ছে, এই মাত্র কারো জন্ম হয়েছে।’স্কার্ফটি নিয়ে এতটা সমালোচনা হবে তা ভাবতে পারেনি ফ্যাশন ব্র্যান্ড ‘ফেন্ডি’। স্কার্ফের এ নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নানা রকমের সমালোচনামূলক মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়ার কারণে ‘ফেন্ডি’ তাদের ওয়েবসাইট থেকে ওই স্কার্ফের ছবিটি সরিয়ে ফেলে।

ফেন্ডির ওয়েবসাইটে ওই স্কার্ফটি আর খুঁজে না পাওয়া গেলেও বিভিন্ন অনলাইন শপগুলোতে ঠিকই তা খুঁজে পাওয়া যাচ্ছে। স্কার্ফটির দাম নির্ধারণ করা হয়েছে ১০০০ ইউএস ডলার যার বাংলাদেশি মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর