,

রাস্তায় পড়ে ‘মৃত’ যুবক, ছুটছেন বান্ধবী, তার পরে অবাক কাণ্ড হল!

news-image

৩০ সেপ্টেম্বর তোলা একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এক যুবক রাস্তায় লুটিয়ে পড়েছেন। পাশে পড়ে রয়েছে মোটরবাইক।পিছনেই একটি বাইক থেকে নেমে দৌড়চ্ছেন দুই যুবতী। পাশ থেকে দৌড়ে আসছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। তাঁরা যুবতীদের বলছেন, চরমতম পরিণতির জন্য তৈরি থাকতে। দূরে সরিয়ে দিচ্ছেন কান্নায় ভেঙে পড়া যুবতীদের।ঠিক তখনই ঘটল কাণ্ডটি। উপুড় হয়ে পড়ে থাকা যুবকের দেহকে সোজা করতেই উঠে পড়লেন সেই যুবক।

সবাইকে অবাক করে দিয়ে তিনি হাঁটু গেড়ে বসলেন। পকেট থেকে বের করলেন আংটির বাক্স। প্রোপোজ করলেন তাঁর বান্ধবীকে।‘মৃত’ যুবকের বেঁচে ওঠাই শুধু নয়, এমন রোমান্টিক দৃশ্যের সাক্ষী থেকে হেসে ফেলেন আশপাশের লোকজন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘ডেইলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী,ফিলিপিনসের সাউথ কোটাবাটোতে জেফ্ররি ডেলরিও নামে এই যুবক পথ দুর্ঘটনায় ‘মারা’ যাওয়ার অভিনয় করেন শুধু নিজের বান্ধবীর দৃষ্টি আকর্ষণ করতে।রাস্তায় পড়ে ‘মৃত’ যুবক, ছুটছেন বান্ধবী, তার পরে অবাক কাণ্ড হল!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর