,

হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন এটিএম শামসুজ্জামান

news-image

হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন এটিএম শামসুজ্জামান। তার গায়ে বিয়ের পোশাক। তার অপেক্ষায় বউ সেজে বসে আছেন দিলারা জামান। একটু অবাক হবার মতোই ব্যাপার। অনেকেই ভাবতে পারেন যে বৃদ্ধ বয়সে তাদের ভিমরতী হলো নাকি!
মোটেও তা নয়। একটি ধারাবাহিক নাটকে বিয়ের বর-কনের সাজে দেখা যাবে নন্দিত এই দুই অভিনয়শিল্পীকে। নাটকে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এমন আয়োজন করা হয়।
এস এ হক অলিক রচিত ও পরিচালিত এ নাটকের নাম ‘জায়গীর মাস্টার’। এতে বাড়ির কর্তা ও গিন্নি এটিএম শামসুজ্জামান ও দিলারা। তাদের মেয়ে মৌসুমী হামিদের জন্যই বাসায় নিয়োগ দেওয়া হয় জায়গীর মাস্টার।

আর এতেই ঘটতে থাকবে মজার সব ঘটনা। নাটকের একটি পর্বে দেখা যাবে এটিএম শামসুজ্জামান ও দিলারা জামানের বিয়েবার্ষিকীর আয়োজন।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সালাউদ্দিন লাভলু, অপূর্ব, মৌসুমী হামিদ, আশনা হাবিব ভাবনা, সূচনা আজাদ, আকাশ আহমেদ প্রমুখ। নাটকে কে হচ্ছেন জায়গীর মাস্টার তা খোলাসা করেননি পরিচালক অলিক। তবে তিনি রহস্য ছড়ালেন সালাউদ্দিন লাভলু বা অপূর্বকে নিয়ে।

আগামী ২ নভেম্বর থেকে নাটকটির প্রচার শুরু হবে বাংলাভিশনে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাতে নাটকটি দেখানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর