,

২৩ বছর পর হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

news-image

মেহেরপুরে আনোয়ার হত্যা মামলার ২৩ বছর পর ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অপর ৪ আসামিকে বেকুসর খালাস দেয়া হয়েছে।

বুধবার সকালে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে ফজলুল হক, নুর বকসের ছেলে সালেহীন, খয়ের বকসের ছেলে খুশালী, মজিবুর রহমানের ছেলে হাসানুজ্জামান ও এলাহী বকসের ছেলে আব্দুর রাজ্জাক।

মামলার বিবরণে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের ইসাহাক ও পচা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ১৯৯৫ সালের ১১ মে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পচা গ্রুপের আব্দুল গেজালের ছেলে মিনাল হোসেনকে আটকে রাখে প্রতিপক্ষরা। এ ঘটনা জানতে পেরে তাকে ছাড়াতে যান ইসাহাক গ্রুপের লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ঘ বেধে যায়।

সংঘর্ষের এক পর্যায়ে পচার ছেলে আনোয়ার হোসেনকে বল্লম দিয়ে আঘাত করলে তিনি মারা যান। ওই দিনই পচা গাংনী থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ৯ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর