,

মঞ্চ প্রস্তুত, নেতাদের অপেক্ষা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ের আন্দোলনে যাওয়ার আগে আজ বুধবার প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেটের রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় শুরু হবে এই সমাবেশ। এ উপলক্ষ্যে ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন শুধু নেতাদের আসার অপেক্ষা।

জনসভাস্থল আয়তনে ছোট হলেও সর্বোচ্চ মানুষের উপস্থিতি ঘটাতে সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রি মাঠে গত রাতেই ৪০ ফুট দীর্ঘ, ১৮ ফুট প্রস্থ মঞ্চ নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, সকাল ১১টার পর থেকেই জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। জনসভা ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।আজকের জনসভায় প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রেজিস্ট্রি মাঠ এবং নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পুরো নগরী ছোট-বড় পোস্টার ব্যানার ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে। বিএনপি নেতাকর্মীদের বেশ সক্রিয় দেখা যায়।
আজকের জনসভায় ‘জনতার ঢল’ নামানোর প্রস্তুতি নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিশাল শোডাউনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বার্তা পৌঁছে দিতে চায় এটি। একই সঙ্গে তফসিলের আগে খালেদা জিয়ার মুক্তি ও সরকারপ্রধানের পদত্যাগ চায় ঐক্যফ্রন্ট।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, নতুন রাজনৈতিক জোটটি জনসভায় বিপুল লোকসমাগমের মধ্য দিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা করবেন তারা। একই সঙ্গে বড় আকারের জনসভার মাধ্যমে তারা সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশলও গ্রহণ করেছেন।

এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্তিতি এড়াতে সমাবেশস্থল ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ‘শহরের পরিস্থিতি শান্ত। নিজ নিজ কমর্সূচি পালন করবে রাজনৈতিকর দলগুলো। তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর