,

হত্যার আগে খাশোগিকে যে প্রস্তাব দেন সৌদি ক্রাউন প্রিন্স

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আগে তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর সেই ফোন কেটে দেওয়ার পরপরই হত্যা করা হয় খাসোগিকে। তুরস্কের সরকারপন্থি পত্রিকা ডেইলি ইয়েনি সাফাক-এর প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউজ.কম.এইউ।

ডেইলি ইয়েনি সাফাক জানায়, চলতি মাসের প্রথম দিকে তুরস্কের সৌদি আরবের কনসুলেটে ওয়াশিংট পোস্টের কলামিস্ট খাশোগিকে হত্যার আগ মুহূর্তে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে ফোনে কথা বলেন।তুরস্কের সরকারি কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়টি যাচাই বাছাই বা প্রকাশ না করলেও ওই পত্রিকাটি এ খবর দিয়েছে। তবে এরই মধ্যে সরকারপন্থি অনেক পত্রিকা ও মিডিয়া আগেভাগে এমন সব তথ্য ফাঁস করছে, যা তদন্তে সত্য প্রমাণিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি কনসুলেটে ঢোকার পর খাশোগিকে আটক করা হয়। এরপর মোহাম্মদ বিন সালমান ফোনে তাকে রিয়াদে ফিরে আসার জন্য রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু রিয়াদে ফিরে গেলেই তাকে গ্রেফতার কিংবা হত্যা করা হবে-এমন আতঙ্ক থেকেই তিনি ক্রাউন প্রিন্সের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই ফোন দেওয়ার পরই গুপ্তঘাতকরা তাকে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর