,

এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মাত্র ছয়টি বাংলাদেশে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং করে ব্রিটিশ কোম্পানি কিউএস। সম্প্রতি তারা ২০১৯ সালের এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বাংলাদেশের মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় সেরা ১০০ তে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও জায়গা করে নিতে পারেনি।

তালিকার ১২৭ নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭৫ নম্বরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে আছে ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ৪৫১ থেকে ৫০০ এর মধ্যে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এ তালিকায় ১১১ টি বিশ্ববিদ্যালয়ই চীনে। সেরা ১০ এ থাকা বিশ্ববিদ্যালয়গুলো হল ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ইউনিভার্সিটি অব হংকং, নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর, চীনের সিনহুয়া ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোরিয়ান অ্যাডভান্স ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর