,

এই হাতঘড়ির দাম ৪ কোটি ২৬ লাখ টাকা!

news-image

অনলাইন ডেস্ক : হাতঘড়িটির ডায়ালে আছে ছোট ছোট আকারের অসংখ্য হীরার টুকরা। হীরা নেই কোথায়! চামড়ার তৈরি বেল্ট লাগানোর জায়গা থেকে শুরু করে ঘড়ির কাঁটার আশপাশ, সব জায়গাতেই আছে হীরা। আছে সবুজ পান্না। আর পুরো হাতঘড়িটি হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। দাম কত বলুন তো? বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ২৬ লাখ!

সংবাদমাধ্যম ফোর্বসের খবরে বলা হয়েছে, লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান বাকাস অ্যান্ড স্ট্রাউস এই হাতঘড়িটি তৈরি করেছে। এর নাম ‘পিকাডিলি ৪৫ কিং তুরবিওন’। বাজারে এর দাম পাঁচ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়াবে প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা। বিস্পোক তুরবিওন সিরিজের তৃতীয় ঘড়ি এটি।

নামে যেমন কিং আছে, হাবভাবেও ঘড়িটি রাজকীয়। ঘড়ির ভেতরের ডায়ালে আছে মোট ১৩৮টি হীরার টুকরা। বেজেলে আছে হীরার ৪৮টি টুকরা। এ ছাড়া ঘড়িটির ব্যাক প্লেটে আছে ২০৪টি হীরার টুকরা। পিকাডিলি ৪৫ কিং তুরবিওন নামের ঘড়িটিতে সব মিলিয়ে আছে ১৮ দশমিক ৫০ ক্যারেট ওজনের হীরা। ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড।

১৭৮৯ সালে প্রতিষ্ঠিত হয় বাকাস অ্যান্ড স্ট্রাউস। বর্তমানে এটি ফ্রাঙ্ক মুলার গোষ্ঠীর মালিকানাধীন। ফ্রাঙ্ক মুলার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি কোম্পানি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর