,

নদীতে নৌকা বেঁধে এ কী হচ্ছে! জানলে চমকে উঠবেন

news-image

বান্দরবানের লামায় অভিনব কায়দায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চলছে রমরমা জুয়ার আসর। নদীর মাঝখানে ইঞ্জিন চালিত নৌকা বেঁধে সংঘবদ্ধ কয়েকটি গ্রুপ প্রতিনিয়ত জুয়া খেলে যাচ্ছে। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইয়াংছামুখস্থ মাতামুহুরী নদীতে দীর্ঘদিন যাবৎ এই জুয়ার আসর চলে আসছে বলে জানায় নদীর দুই পাড়ের অসংখ্য মানুষ। তবে জুয়াড়িদের ভয়ে তাদের নাম কেউ বলতে চায়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, ইয়াংছামুখস্থ মাতামুহুরী নদীতে দুই-তিনটি ইঞ্জিন চালিত নৌকা নোঙ্গর ফেলে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি নৌকার ভিতরে ৭-৮ জন মানুষ জুয়া খেলছে। তাদের সাথে কথা বলতে ডাকলে তারা তীরে না এসে নৌকা চালিয়ে পালিয়ে যায়।ইয়াংছামুখ এলাকার বাসিন্দা মোজাফ্ফর আহাম্মদ বলেন, প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত লামা, আলীকদম ও চকরিয়া উপজেলা হতে অনেক মানুষ এসে এখানে নৌকা ভাড়া করে নদীর মাঝখানে দাঁড় করিয়ে জুয়া খেলে। তারা অনেক প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বলেন, এই জুয়াড়ি চক্রটি ইয়াবা পাচারসহ মোটর সাইকেল চুরি ও রাতে গাছ পাচারের সাথে জড়িত। দিনে জুয়া খেলে আর রাতে এইসব অবৈধ কাজে লিপ্ত থাকে। এইসব জুয়াড়িরা ইয়াংছা বাজার হতে ইয়াংছামুখ রোড়ে যাতায়াত করে। যে কোন সময় এখানে আসলে নদীর মাঝখানে দুই/তিনটি নৌকা অবস্থা করতে দেখা যাবে। এই জুয়ার আসর বন্ধ করতে হলে চকরিয়া থানা পুলিশেরও সহায়তার প্রয়োজন আছে বলে জানায় তারা।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. শহিদুজ্জামান বলেন, আমি যতটুকু জানি লামার, আলীকদম ও চকরিয়া উপজেলার বেশকিছু ব্যবসায়ীরা এখানে নদীর মাঝখানে নৌকা রেখে জুয়া খেলে।এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, এই খবরটি আমার জানা নেই। দ্রুত খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি। নেশা ও জুয়ার ব্যাপারে কোন ছাড় দেয়া হবেনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর