,

জানাজায় জুতা খুলে নাকি পরে দাঁড়াতে হবে, ইসলামের সঠিক নিয়ম কী? জেনে নিন

news-image

ইসলাম ডেস্ক: হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন: সমাজে ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে। আসলে যার কোনো ভিত্তি নেই অথবা ইসলাম ওই বিষয়গুলো সমর্থনও করে না। কিন্তু না জানা থাকার কারণে সাধারণ মানুষ বিষয়গুলো নিয়ে ভুল করে থাকে। এরকম কয়েকটি বিষয়ে আজকের প্রশ্নোত্তর।
প্রশ্ন. জানাজার সময় অনেকে পা থেকে জুতা খুলে রাখেন। আবার অনেকে জুতার উপর দাঁড়ান। আবার অনেকে জুতা পরেই দাঁড়ান। এ ব্যাপারে ইসলামের সঠিক নিয়ম কি?
উত্তর. জানাজায় দাঁড়ানোর জায়গা বা জুতা পবিত্র হলে তিনটি পদ্ধতির যে কোনোটিই অবলম্বন করা যেতে পারে। আর যদি দাঁড়ানোর জায়গা পবিত্র কিন্তু জুতার নিচে নাপাক থাকে তাহলে জুতা খুলে মাটিতে দাঁড়াতে হবে, অথবা জুতা খুলে জুতার উপরে দাঁড়াতে হবে। অবশ্য এ ক্ষেত্রে মাটিতে দাঁড়ানোই উত্তম। আর দাঁড়ানোর জায়গা কিংবা জুতার নিচে নাপাক থাকার আশঙ্কা হলে জুতা খুলে তার উপরে দাঁড়ানোই উত্তম। (ফাতহুল বারী ১/৫৮৪; আদ্দুররুল মুখতার ১/৬২৫)

প্রশ্ন. জানাজা নামাজের সময় সাধারণত দেখা যায় যে, সালামের সময় কেউ ডান দিকে সালাম ফেরানোর সময় ডান হাত ছেড়ে দেয় এবং বাম দিকে সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দেয়। আবার কেউ উভয় দিকে সালাম ফেরানোর পর দুই হাত এক সাথে ছেড়ে দেয়। এ ক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি?
উত্তর. ডানদিকে সালাম ফিরিয়ে ডান হাত এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছাড়ার নিয়মটি সঠিক নয়। এ ক্ষেত্রে দুটি পদ্ধতি আছে।
ক. জানাজার নামাজে ৪র্থ তাকবিরের পর সালামের পূর্বেও উভয় হাত ছেড়ে দেওয়ার সুযোগ আছে।
খ. আবার সালাম ফেরানোর পরেও হাত ছাড়ার সুযোগ আছে। উভয়টির যে কোনোটির উপর আমল করা যেতে পারে। (আলবাহরুর রায়েক ১/২১৯;বাদায়েউস সানায়ে ১/৫৯৭; ফাতওয়ায়ে খানিয়া)

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর