,

মাত্র ৩০ মিনিটে সেনা কর্মকর্তার আইফোন উদ্ধার করে দিল পুলিশ

news-image

প্রতিদিনই চুরি ছিনতাই হচ্ছে দামি দামি মোবাইল। কিন্তু পাওয়া যাচ্ছে না সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন। অথচ চেষ্টা করলে উদ্ধার সম্ভব সেই হারিয়ে যাওয়া মোবাইল।অনেকে হয়তো মোবাইল হারিয়ে গেলে পুলিশের কাছে অভিযোগ করেন না। তবে অভিযোগ করে অনেকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরেও পেয়েছেন।তেমনই একটি ঘটনা ঘটল কক্সবাজারে। কক্সবাজারে বেড়াতে এসে নিজের ব্যবহারের আইফোন ১০ হারান এক সেনা কর্মকর্তা। তবে অবিশ্বাস্য হলেও সত্য মাত্র ৩০ মিনিটে সেই হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ঐ সেনা কর্মকর্তার কাছে পৌছে দেন পুলিশ।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলাশ সুপার ইকবাল হোসেন বলেন, কক্সবাজার বেড়াতে আসেন টাঙাইলের ঘাটাইল সেনানিবাসের ক্যাপ্টেন মো. খালেদ।কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার পথে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাপ্টেন খালেদের ব্যবহৃত আইফোন-১০ এক্স হারিয়ে যায়।এরপর তিনি দুপুর ২ টার দিকে কক্সবাজারের পুলিশ সুপর কার্যালয়ে এসে মৌখিক অবহিত করেন।

পুলিশ সুপার ইকবাল হোসেন প্রথমে মোবাইলের অবস্থান নিশ্চিত হয়ে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক দিল মোহাম্মদকে উদ্ধারের দায়িত্ব দেন মোবাইলটি উদ্ধারের জন্য।এরপর উপপরিদর্শক দিল মোহাম্মদ বের হন মোবাইল উদ্ধারের জন্য। মাত্র ৩০ মিনিট পর তিনি সেই সেনা কর্মকর্তার মোবাইল উদ্ধার করে নিয়ে আসেন। অবশেষে উদ্ধারকৃত মোবাইলটি সেনা কর্মকর্তা খালেদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ ইকবাল হোসেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর