,

খাশোগির দেহের সন্ধান মিলেছে!

news-image

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিহত হওয়া স্বেচ্ছায় নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির দেহের অংশ পাওয়ার খবর দিয়েছে তুরস্কভিত্তিক স্কাই নিউজ।এতে হত্যার পর কীভাবে খাশোগির মুখ বিকৃত করা হয়েছে তার ভয়াবহ বর্ণনা রয়েছে। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংবাদে জানানো হয় ইস্তাম্বুলে সৌদি কাউন্সেল জেনারেলের বাসভবনের বাগান থেকে জামাল খাশোগির দেহের অংশ পাওয়া গেছে।

তবে সংবাদমাধ্যমটি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। এ খবরের সত্যতাও যাচাই করতে পারেনি সাংবাদিকরা। অস্ট্রেলিয়াভিত্তিক নিউজ ডট কম তুরস্কের স্কাই নিউজের বরাত দিয়ে এসব জানায়।এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান মঙ্গলবার এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পার্লামেন্টে দেয়ার পরই এমন খবর পাওয়া গেল।ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কনস্যুলেট কেন এত দিন পর আমাদের তদন্ত করার অনুমতি দিয়েছে? কেন তাদের বক্তব্যের মধ্যে একেক ধরনের তথ্য ছিল? হত্যার শিকার মানুষটির লাশ কোথায়? আমাদের সেসব প্রশ্নের উত্তর জানা দরকার।’

এরদোগান তার বক্তৃতায় বলেন, ‘তিন সদস্যের একটি সৌদি দল হত্যাকাণ্ডের এক দিন আগে ইস্তাম্বুল আসে। তারা ইস্তাম্বুল ও ইয়ালোভার বনাঞ্চলেও গিয়েছিল।’ তিনি বলেন, আরও দুটি পৃথক দলে ভাগ হয়ে কনস্যুলেটে আসে হত্যাকারীরা।প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘সৌদি কনস্যুলেটের ক্যামেরাগুলো সরিয়ে ফেলা হয়। হার্ডডিস্ক থেকে সব ভিডিও ও ছবি সরিয়ে দেয়া হয়। খাশোগি কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে গেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর