,

মধ্যরাতে নারীর সঙ্গে বাকবিতণ্ডা, শাস্তি পাচ্ছে সেই পুলিশ সদস্য (ভিডিও)

news-image

মধ্যরাতে সিএনজি অটোরিকশা আরোহী নারীর সঙ্গে বাদানুবাদের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
ডিএমপির ওই পোস্টে লেখা হয়েছে, ‘পুলিশ চেকপোস্টে সিএনজি আরোহী এক নারীর সাথে পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ইতোমধ্যে ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’

এর আগে এক নারী যাত্রীর সঙ্গে পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চেকপোস্টে ওই নারীকে বহনকারী সিএনজি থামিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান কয়েকজন পুলিশ সদস্য।

ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, পুলিশের এক সদস্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছেন। জবাবে সেই পুলিশ সদস্য বলেন, ‘আপনি কিন্তু এতো বিশ্বসুন্দরী না…’
ভিডিওতে জানা যায়, হয়রানির অভিযোগকারী ওই নারী রাজধানীর ডেমরা এলাকার অধিবাসী। তবে তার পরিচয় জানা যায়নি।জানা গেছে, ঘটনাটি রাজধানীর একটি পুলিশ চেকপোস্টে। তবে কোন এলাকায় সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদস্যদের চেহারাও দেখানো হয়নি ভিডিওতে।
ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন পুলিশেরই কোন সদস্য।
ভাইরাল সেই ভিডিওটি দেখুন এইখানে……

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর