,

দু’বোতল পানির টিপস সাত লাখ টাকা!

news-image

ইউটিউব বিখ্যাত মিস্টার বিস্ট দুই বোতল পানির টিপস হিসাবে রেখে গিয়েছে প্রায় সাত লাখ ৩৬ হাজার টাকা। এছাড়াও সঙ্গে রেখে গেছেন একটি ছোট্ট নোট, তাতে লেখা রয়েছে, ‘সুস্বাদু পানি দেয়ার জন্য ধন্যবাদ’। শনিবার আমেরিকার নর্থ ক্যারোলিনার গ্রিনভিলের সুপ ডগস রেস্তোরাঁতে এ ঘটনা ঘটে।প্রথমে রেস্তোরাঁর ওয়েটার অ্যালেইনা একেবারেই বিশ্বাস করেননি। ভেবেছিলেন, ভুলবশত এই ঘটনা ঘটেছে। কিংবা কেউ নিছক মজাই করছেন তার সঙ্গে। নাহলে নগদ সাড়ে সাত লাখ টাকা কেউ টিপস দেন নাকি।

অ্যালেইনা বলেন, এই টিপসটা অত্যন্ত জরুরি ছিল তার কাছে। এটা একেবারে অভাবনীয়। কারণ সুপ ডগসে যারা কাজ করেন, বেশিরভাগই কলেজ পড়ুয়া। সবাই মিলে এই অর্থ ভাগ করে নেবেন বলে ফেসবুকে একটি পোস্টও করেছেন।রেস্তোরাঁর তরফেও কাস্টারের ছবি শেয়ার করা হয়েছে ফেসবুক পেজে। মিস্টার বিস্টের প্রশংসাও পঞ্চমুখ হয়েছেন তারা।

কেউ লিখেছেন, ‘এরকম মানুষও হয়’? কেউ বলেছেন, ‘বিস্ট একজন উদার মানুষ’। অন্যদিকে বিস্টের অ্যাকাউন্ট থেকে অ্যালেইনার প্রতিক্রিয়ার ভিডিও শেয়ার করা হবে বলে মনে করছেন অনেকেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর