,

অফিস থেকে দলবেঁধে বের হলো গোখরা

news-image

চাঁদপুরের কচুয়া পৌর এলাকার রসুলপুরে ব্র্যাক উপজেলা শাখা অফিসে ২৫টি বিষধর গোখরা সাপ পাওয়া গেছে। অবশ্য আত্মরক্ষার জন্য সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।শনিবার ব্র্যাক অফিসের আশপাশে সাপের আনাগোনা দেখতে পেয়ে সোমবার অফিসের সেপটিক ট্যাংক পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। এ সময় দলবেঁধে বেরিয়ে আসে ছোট-মাঝারি আকারের ২৫টি বিষধর গোখরা সাপ।

সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজে নিয়োজিত শ্রমিক সবুজ ও ফখরুল ইসলাম বলেন, সকালে ট্যাংক ভাঙার কাজ শুরু করলে হঠাৎ একটি সাপ আমাদের দিকে তেড়ে আসে।এ সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে পাইপের ভেতর থেকে দলবেঁধে বেরিয়ে আসে ২৫টি সাপ। আত্মরক্ষার জন্য সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। এ সময় সাপের ২০টি ডিম বিনষ্ট করা হয়।

কচুয়া ব্র্যাক অফিসের ব্যবস্থাপক মো. আব্দুলাহ হেল বাখির বলেন, কয়েকদিন ধরে আমাদের অফিসের আশপাশে সাপের আনাগোনা টের পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।এ ঘটনায় কার্যালয়ের সব কর্মকর্তা আতঙ্কিত হয়ে পড়লে সেপটিক ট্যাংক ভাঙার উদ্যোগ নেয়া হয়। এ সময় দলবেঁধে ২৫টি বিষধর সাপ বেরিয়ে এলে সেগুলো পিটিয়ে মারা হয়।সাপের ২০টি ডিম বিনষ্ট করা হয়েছে। তবে বড় সাপ দুটি উদ্ধার না হওয়ায় এখনো আতঙ্ক বিরাজ করছে। ওই দুটি সাপ না মারা পর্যন্ত অফিসে আতঙ্ক কাটবে না কর্মকর্তা-কর্মচারীদের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর