,

হংকংয়ের সঙ্গে করা ভুল জিম্বাবুয়ের সঙ্গে করতে চান না মাশরাফি

news-image

প্রায় দুই বছর পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিন্তু চট্টগ্রামে এসেই মাশরাফির মনে পড়লো পুরোনো ক্ষত। এ মাঠেই ক্রিকেটের নবাগত দল হংকংয়ের বিপক্ষে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। তাই মাশরাফি চান না কোনো ভুল হোক।আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মাশরাফি বলেন, ‘সত্যিকার অর্থে আমরা এশিয়া কাপে যে মানসিকতা নিয়ে খেলেছি। আমরা সেই মানসিকতা নিয়েই খেলছি। আমরা কোনো যেন ভুল না করি। এখানে আমরা হংকংয়ের সাথে হেরেছি। তাই আমরা কোনো সুযোগ দিতে চাই না।’

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাশরাফি যদিও এ ম্যাচে দলে ছিলেন না। মুশফিকের অধিনায়কত্বে বাংলাদেশ হেরেছিল দুই উইকেটে। মাশরাফি চান না এ সুযোগটা জিম্বাবুয়েকে দিতে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ হলেও বাংলাদেশ অধিনায়ক তাদের সমীহ করছেন।মাশরাফি বলেন, ‘এখন হয়তো জিম্বাবুয়েকে আপনারা ওভাবে (দুর্বল) দেখছেন, চিন্তা করছেন। আমরা যে ওভাবে চিন্তা করছি না। কোনো জায়গা থেকে ছোট করছি না। তাদেরকে কোনো জায়গা থেকে ছোটো করার সুযোগ নেই। তারা সব সিনিয়র খেলোয়াড়রাই এসেছে। তারা তাদের সেরা খেলা খেললে আমাদের জন্য কঠিন হবে।’

প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে আছেন টাইগাররা। দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। এ ম্যাচে দলের সবার কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক।তিনি বলেন, ‘এখানে (চট্টগ্রামে) উইকেট ফেয়ার থাকে। ফ্লাট হয়। আরও বেশি রান হয়। সেক্ষেত্রে কোনো অঘটন না হলে বড় রান আশা করছি। আমরা আগে ব্যাটিং করলে উইকেটে কতটুকু টার্ন হবে সেটা মেটার করবে। পরে ব্যাটিং করলে শিশির থাকবে। তখন আরও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করা যাবে। আরেকরকম চিন্তা। সব মিলিয়ে হেলদি পারফরম্যান্সের আশা করছি। ব্যাটিং-বোলিং দুই সাইড থেকেই।’

আগামীকাল বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর