,

বিরাট কোহলি মানুষ নয় : তামিম

news-image

২০০৭ সালের ১৭ মার্চ দিনটি কোনোদিন ভুলতে পারবেন না তামিম ইকবাল। ওই দিনের জন্যই আজ তিনি বাংলাদেশের সেরা ওপেনার। সেদিন বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে! হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম। সবচেয়ে বড় ব্যাপার ছিল, ম্যাচ শেষে কিংবদন্তি রাহুল দ্রাবিড় নিজের ব্যাটটা উপহার দিয়ে দেন তামিমকে।ওই ম্যাচ শেষে আরেকটি ব্যাট দ্রাবিড় উপহার দেন মুশফিকুর রহিমকেও। ১০ বছর পেরিয়ে এই দুজন এখন বাংলাদেশের মহাতারকা। কয়েকদিন আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। ওই ম্যাচেই সুরঙ্গা লাকমলের বলে আহত তামিমের এক হাতে ব্যাটিং দেখে স্তম্ভিত হয়ে গেছে গোটা বিশ্ব!

সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ওই একটি বল খেলতে পেরে আমি ভীষণ গর্বিত। ওই বলটি খেলতে পেরে দেশকে আমি কিছু রান বেশি এনে দিতে পেরেছি। আর দেশের হয়ে খেলতে পারা ভীষণ গর্বের। শেষ পর্যন্ত মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে ৩২ রান যোগ হয়েছিল।’শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, রিকি পন্টিংয়ের মতো বিখ্যাত ক্রিকেটারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে তামিমের। এই সময়ের সুপারস্টার বিরাট কোহলির বিপক্ষেও খেলেছেন। ভারত অধিনায়ককে নিয়ে প্রশ্ন উঠতেই প্রশংসায় ভরিয় দিলেন বিশ্বের অন্যতম সেরা এই ওপেনার।

তামিম বললেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, সে (কোহলি) মানুষ নয়। যা দুর্দান্ত ব্যাটিং করে! মাই গডনেজ! সে যখন ব্যাট হাতে আসে দেখে মনে হয় সে প্রতি ম্যাচে সেঞ্চুরি করতেই আসছে। তার পারফর্মেন্স অবিশ্বাস্য। আমার মনে হয়, সে ক্রিকেটের তিন ফরম্যাটেই নাম্বার ওয়ান।’তামিম আরও বলেন, ‘গত ১২ বছরের ক্যারিয়ারে আমি অনেক বিখ্যাত ক্রিকেটারদের বিপক্ষে খেলেছি। তাদের যেমন শক্তির জায়গা ছিল তেমনই ছিল দুর্বলতা। কিন্তু কোহলির মতো আর কাউকে দেখিনি যে প্রতিপক্ষকে এতটা বিপদে ফেলতে পারে!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর