,

বলিউড সিনেমায় জুটি বাঁধছেন সিয়াম ও পূজা

news-image

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমায় নতুন জুটি সিয়াম ও পূজা বেশ সম্ভাবনাময়ী। ‘পোড়ামন ২’ ছবি দিয়ে অভিনয় গুণে নিজেদের জাত চিনিয়েছেন এ জুটি। এ ছবিতে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তারা। যার ফলস্বরূপ সিয়াম ও পূজার ক্যারিয়ারে আরো একটি পালাবদলের হাওয়া লাগতে যাচ্ছে। এবার তারা দুজনেই জুটি বেঁধে অভিনয় করবেন বলিউড সিনেমায়।

বিষয়টি নিশ্চিত করে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘সিয়াম ও পূজা এবার বলিউডে কাজের সুযোগ পেয়েছে। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। ছবির নাম ‘জ্বলন’। ছবিটি পরিচালনা করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।’
সিয়াম বলেন, ‘আলহামদুলিল্লাহ! সিনেমা নিয়ে আমার স্বপ্ন অনেক। প্রথম সিনেমার সাফল্যের পর যেন তেন কিছু করার ইচ্ছা কখনোই নেই। এই ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুম্বাইতে কাজে অংশ নেবো।’

পূজা চেরি বলেন, ‘এটা সত্যি ভীষণ ভালো লাগার যে আমি আর সিয়াম বলিউডে জুটি বাঁধতে যাচ্ছি। এই ছবিটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত আমি। যতদুর জানি, মুম্বাইতে শুটিং হবে ছবিটির। শিগগিরই কাজে অংশ নেওয়ার জন্য মুম্বাই যাবো।’
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে এ জুটির ‘দহন’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়া গতকাল ঘোষণা করেন আগামী ১৬ নভেম্বর মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে দহন।
সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর