,

মঈনুল গ্রেপ্তারে ঐক্যফ্রন্টে প্রভাব ফেলবে না: ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তার করে সরকার জনমনে উদ্বেগ বাড়িয়েছে। তবে মঈনুল হোসেনের গ্রেপ্তারে জাতীয় ঐক্যফ্রন্টে কোনও প্রভাব ফেলবে না।

ব্যারিস্টার মঈনুল হোসেনকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় সোমবার রাতে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, একটি মানহানির মামলায় মঈনুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার আরেকটি মামলায় তিনি সোমবার জামিন নিয়েছেন। এমনকি মঈনুল হোসেন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন। এরপরও একের পর এক মামলা ও গ্রেপ্তারের ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের। তবে মঙ্গলবার মামলার নথি দেখে ‌আদালতে শুনানি করব।

মঈনুল হোসেনের গ্রেপ্তার জাতীয় ঐক্যে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, আমরা জনগণের অধিকারের জন্য ঐক্য গড়েছি। সেখানে মঈনুল হোসেনের মতো অরাজনৈতিক ব্যক্তিরাও ভূমিকা রাখছেন। সবাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি।

প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনকে সোমবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় আ স ম আবদুর রবের বাসা থেকে বের হলে গ্রেপ্তার করা হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর