,

বিয়ের পিঁড়িতে কপিল শর্মা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এখন বিয়ের মওশুম চলছে। সোনম-আনন্দ, নেহা-অঙ্গদ, দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের বিয়ের ফাঁকে বিয়ে সেরে ফেলতে চলেছেন জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মাও। শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন কপিল।

জানা যাচ্ছে, দীর্ঘদিনের বান্ধবী গিনি চাতার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন কপিল শর্মা। গত বছর মার্চ মাসে বান্ধবী গিনি চাতার্থের কথা সোশ্যাল মিডিয়ায় জানান কপিল। এবার সেই গিনির সঙ্গেই ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়ছেন তিনি। বিয়ের অনুষ্ঠান হবে গিনির হোমটাউন পাঞ্জবের জলন্ধরে। গিনি তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান, তাই তাঁরা তাঁদের মেয়ের বিয়ে ঘটা করে দিতে চান।

নিজের বিয়ে প্রসঙ্গে কপিল বলেন, আমি গিনির বাবা মায়ের আবেগটা বুঝতে পারছি, তা বাবা-মায়ের একমাত্র মেয়ে, তাই আড়ম্বরের সঙ্গে তাঁরা তাঁদের মেয়ে বিয়ে দিতে চান। আর একই ভাবে আমার বাবা-মাও সেটাই চাইছেন।

কপিল আরোও বলেন, যখন আমার দাদার বিয়ে হয়েছিল তখন আমি সেভাবে আয় করতাম না তাই ছোট খাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ের দাদা-বৌদির বিয়ে হয়েছিল। তবে যখন আমার বোনের বিয়ে হলো তখন আমি প্রতিষ্ঠিত তাই বোনের বিয়েটা আড়ম্বরের সঙ্গেই দিয়েছি। আর এবার আমার বিয়েটাও আমাদের যোগ্যাতার মতো করেই হবে।

কিছুদিন আগে আমি যখন আমার পাঞ্জাবী ছবির প্রমোশনে ব্যস্ত ছিলাম, তখন সংবাদমাধ্যম আমায় বিয়ে নিয়ে জিজ্ঞাসা করেছিল, তবে আমি তখনও এবিষয়ে কথা বলার জন্য প্রস্তুত ছিলাম না, তবে এখন জানাচ্ছি, আর আমি এই সিদ্ধান্তে বেশ খুশি। তবে আমার থেকেও বেশি খুশি আমার মা।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর