,

কৌশানীর আগে ৪০ জন প্রেমিকা ছিলো: বনি

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের এই প্রজন্মের তারকা বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। জুটি বেঁধে অভিনয় করে পরিচিতি পেয়ছেন। পর্দায় তাদের রসায়ন দর্শকের পছন্দ। তবে শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়ে আছেন বনি ও কৌশানী।

বনি-কৌশানীর প্রেমের গল্প টালিউডের কারোর অজানা নয়। অনেক দিন ধরেই তারা একে-অপরের ভালোবাসায় মজে আছেন। তবে কৌশানীর আগেও অনেক নারীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন বনি। এমনটাই জানালেন তিনি।

সম্প্রতি কলকাতার একটি প্রভাবশালী গণমাধ্যমের সাক্ষাৎকারে বনিকে জিজ্ঞেস করা হয়, কৌশানীর আগে তার কতজন প্রেমিকা ছিলো? জবাবে বনি বলেন, গণনা প্রায়ই ভুল হয়। তবে কলেজ জীবন পর্যন্ত ৪০ জনের মতো প্রেমিকা ছিলো। তখন তো কোনো কাজ ছিলো না। তাই প্রেম করার সময়ের অভাব হতো না!

এতো প্রেমিকার কথা কৌশানী জানেন কিনা? এই প্রশ্নের জবাবে বনি বলেন, হ্যাঁ ও জানে। আসলে আমাদের মধ্যে বন্ধুত্বটা অনেক বেশি। ওই লাভি-ডাভি ধরণের কাপল নই আমরা।

প্রায়ই একে-অপরের নামে নানা গুজব শোনেন বনি ও কৌশানী। বিষয়টাকে ইতিবাচকভাবেই নেন বনি। তিনি বলেন, গুজবে কান ভারি করার লোক তো প্রচুর আছে। কৌশানীকে গিয়ে হয়তো বলেছে, দেখো বনি ওখানে অমুকের সঙ্গে রোম্যান্স করছে। আমি তাদের ধন্যবাদ দেব। তারা আমাদের সম্পর্কটাকে আরও মজবুত করেছেন। ওই যে বললাম, আমরা আগে বন্ধু। যা-ই হোক, কারও কথায় কান না দিয়ে নিজেদের আগে জিজ্ঞেস করি।

বনি ও কৌশানী সর্বশেষ অভিনয় করেছেন ‘গার্লফ্রেন্ড’ ছবিতে। এটি মুক্তির অপেক্ষায় আছে। বনি জানান, একটি ভালোবাসা ও সেটাকে পূর্ণতা দেয়ার চ্যালেঞ্জিং গল্পে এগিয়েছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর