,

দীপিকা কীভাবে সহ্য করে রণবীরকে, অক্ষয়ের প্রশ্ন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দুই তারকা দীপিকা-রণবীরের বিয়ের তারিখ নিয়ে নানান গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। তারই মাঝে রবিবার, নিজের বিয়ের দিন প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন দীপিকা। আগামী ১৪ ও ১৫ নভেম্বর দু’দিন ব্যাপী তাঁদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন তিনি। তাঁদের বিয়ে নিয়ে বি-টাউনের তারকারা যখন উচ্ছ্বসিত, তখন রণবীর-দীপিকার রসায়ন নিয়ে বিশেষ প্রশ্ন ছুঁড়লেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার!

করণ জোহরের ‘কফি উইথ করণ সিজন সিক্স’-এর প্রথম পর্ব ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। যে পর্বে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের মত জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই এই পর্বের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। পাশাপাশি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে ‘কফি উইথ করণ’ এর পরবর্তী পর্বের বেশকিছু ভিডিও। যে পর্বে দেখা যাবে অক্ষয় কুমার ও রণবীর সিং জুটিকে। তবে এরই মধ্যে শোয়ের প্রমো সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শোয়ে অমন্ত্রিত আক্কি, রণবীরের কার্যকলাপ অতিষ্ঠ হয়ে উঠেছেন। অক্ষয়কে বিন্দুমাত্র কথাই বলতে দিচ্ছেন না রণবীর। তিনি নিজেই কথা বলে যাচ্ছেন, যা মনে হচ্ছে করছেন। আর তাঁর এই কাণ্ডকারখানাতেই অতিষ্ঠ অক্ষয় কুমার বিষ্মিত হয়ে বলেই বসেন, মানতেই হবে দীপিকার অসীম সহ্য ক্ষমতা যে রণবীরের মতো ছেলে সহ্য করেন। আর অক্ষয়ের এই প্রতিক্রিয়ার পরই রণবীর ও অক্ষয় দু’জনেই হাসিতে ফেটে পডেন।

আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে অক্ষয় কুমার ও রণবীর সিং একে অপরের কার্যকলাপ নিয়ে মজা করতে শুরু করেন। অক্ষয় বলেন, রণবীর যে বিয়ের অনুষ্ঠানেই যান না কেন তিনি নাচতে শুরু করলে আর থামেন না। সব অতিথিরা বাড়ি ফিরে গেলেও তিনি কিছুতেই ফিরতে চান না। এমনকি নব-দম্পতিও যদি তাঁকে এসে বলেন অনুষ্ঠান শেষ এবার বাড়ি যাও, তাহলেও নাকি তিনি যেতে চান না। এরপরে রণবীরও অবশ্য অক্ষয়কে নিয়ে ঠাট্টা করতে ছাড়েন না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর