,

রাজনৈতিক প্রতিহিংসায় মইনুল গ্রেফতার : খন্দকার মাহবুব

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। সোমবার রাতে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে ব্যারিস্টার মইনুলের সাথে সাক্ষাৎ করতে এসে তিনি এ কথা বলেন। তবে এসময় খন্দকার মাহবুব হোসেনকে ব্যারিস্টার মইনুলের সঙ্গে কথা বলতে দেয়নি ডিবি পুলিশ।

এর আগে রংপুরের একটি মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় জারি করেন আদালত। ওই মামলার ওয়ারেন্টের সূত্র ধরে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম রবের রাজধানীর উত্তরার বাসা থেকে সোমবার রাত পৌনে দশটায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে জিঞ্জাসাবাদের জন্য মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনের টক-শো’তে মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় তীব্র সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার মইনুল হোসেন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর