,

খাশোগির পোশাক পরে সৌদি কনস্যুলেটের থেকে বের হন ঘাতক!

news-image

অনলাইন ডেস্ক : নানা নাটকীয়তার পর সৌদি আরব অবশেষে স্বীকার করে নিয়েছেন তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে জামাল খাশোগিকে। গত ২ অক্টোবর দ্বিতীয় বিয়ের জন্য কাগজপত্র সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন খাশোগি। এরপর তার দেখা যায়নি তাকে।

সৌদি প্রথমে দাবি করেছিল কনস্যুলেটের পেছনের গেট দিয়ে বের হয়ে যান খাশোগি। এবার জানা গেল, খাশোগি নন, তার পোশাক করে পেছনের গেট দিয়ে কনস্যুলেট ত্যাগ করেন তারই ঘাতক। মূলত হত্যার বিষয়টি ধামাচাপা দিতেই এটা করা হয়। তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, খাশোগির পোশাক পরা, নকল দাড়ি ও চশমা চোখে ওই ব্যক্তি কনস্যুলেট থেকে বের হয়ে যাচ্ছেন। তার শারিরীক গড়নও খাশোগির মতোই। এই লোককে শহরের বিখ্যাত ব্লু মসজিদেও দেখা গেছে। ২ অক্টোবর খাশোগি কনস্যুলেটে ঢোকার কয়েক ঘণ্টা পর তাকে মসজিদে দেখা যায়।

তদন্ত কর্মকর্তারা জানান, সৌদি আরবের এই কর্মকর্তার নাম মুস্তাফা আল-মাদানি। তিনিও খাশোগিকে হত্যার জন্য গঠিত ১৫ সদস্যের একজন ছিলেন। সূত্র: সিএনএন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর