,

মেসির ‘বাথরুম’ নিয়ে বক্তব্য পাল্টে ফেললেন ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে নিয়ে বিরূপ মন্তব্য করে গত কয়েকদিন ধরে তোপের মুখে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারডোনা। কিন্তু মেসির সমর্থক মহলের প্রতিবাদের পর নিজের অবস্থান থেকে সরে এসেছেন ছিয়াশির বিশ্বকাপ জয়ের নায়ক। বক্তব্য পাল্টে দিয়ে তিনি বলেছেন, আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির সঙ্গে তার খুব গভীর বন্ধুত্ব আছে। মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে দূরত্ব সৃষ্টির চেষ্টা করে।

কয়েকদিন আগে এক সাক্ষাতকারে ম্যারাডোনা মেসিকে উদ্দেশ্য করে বলেছিলেন, গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের আগে মেসি খুব বেশি স্নায়ুচাপে ভোগে। কিছু ম্যাচের আগে ও ম্যাচ চলার সময় বার্সেলোনা তারকাকে বমি করতেও দেখা গেছে। তার ভাষায়, ‘একটা ম্যাচের আগে যে ২০ বার বাথরুমে যায় তাকে নেতা বানানোর চেষ্টা অনর্থক।’

এবার ভোল পাল্টে ম্যারাডোনা বললেন, ‘আমি জানি, মেসি কে। আমি জানি, সে বিশ্বের সেরা খেলোয়াড়। ম্যাচের আগে যদি ২০ জন খেলোয়াড় বাথরুমে যেত, সেক্ষেত্রে আমি কখনও লিওনেল মেসির নাম উল্লেখ করতাম না। আসলে যেটা ঘটে তা হলো মানুষ আমাকে মেসির মুখোমুখি দাঁড় করাতে চায়। কিন্তু তারা পারে না। তারা পারবে না। লিওনেলের সঙ্গে আমার যে বন্ধুত্ব আছে তা আপনারা (সাংবাদিক) সবাই মিলে যা লেখেন তার চেয়ে বেশি কিছু। আমি বলছি, মেসি বিশ্বসেরা।’

শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৪-২ গোলের জয়ের ম্যাচে ডান হাতে চোট পান মেসি। আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়কে। যে কারণে ২০০৭ সালের পর বার্সা-রিয়ারের এল ক্ল্যাসিকো হবে মেসি-রোনালদোবিহীন। এই সময়ের মধ্যে মোট ৬টি ম্যাচ মিস করার আশংকা আছে মেসির।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর