,

শামসুর রাহমানের জন্মদিনে গুগলের ডুডল উপহার

news-image

অনলাইন ডেস্ক : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের জন্মদিনে বাংলাদেশে ডুডল পরিবর্তন করেছে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল।

আজ মঙ্গলবার ২৩ অক্টোরবর কবি শামসুর রাহমানের ৮৯ তম জন্মদিন। তার জন্মদিনের স্মৃতিচারণ করতেই ডুডল পরিবর্তন করেছে গুগল। এতে দেখা যাচ্ছে কবির একটি স্কেচ, যেটিতে তিনি হাতে কলম ধরে রেখেছেন। টেবিলে রাখা হলুদ কাগজে কিছু লিখছেন।

সাদা চুলের শামসুর রাহমানের পরনে একটি সবুজ পাঞ্জাবীও রয়েছে। পেছনে একটি ফ্রেমে আকাশ ও মেঘের মিলনের ছবিতে লেখা রয়েছে ‘গুগল’।

১৯২৯ সালের এই দিনে পুরান ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট ছিলেন। তার সাবলীল লেখা বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রেখেছে।

কবির কার্যকাল দীর্ঘ ছয় দশক। ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এ পর্যন্ত তার গ্রন্থ প্রকাশ হয়েছে একশটি। এর মধ্যে কাব্যগ্রন্থ ৬৬টি, উপন্যাস ৪টি, প্রবন্ধগ্রন্থ ১টি, ছড়ার বই ৮টি, অনুবাদ ৬টি।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭) এবং স্বাধীনতা দিবস পদক (১৯৯১)। ভারতের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট উপাধিতে ভূষিত হয়েছেন। ইংরেজিসহ একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়েছে তার কবিতা। ২০০৬ সালের ১৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকায় ইন্তেকাল করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর