,

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলের মহানগর সেতুর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। একজন আহত। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রথম আলোর হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ৬০৭ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৭ জন।

এসআই সুব্রত জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। নিহত ব্যক্তির নাম রেদওয়ানুল কবির (৩০)। আহত ব্যক্তির নাম মো. মিঠুন (৩০)। তাঁদের দুজনের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। রেদওয়ানুলের বাবার নাম মান্নান কবির। মিঠুনের বাবার নাম নুরুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে মহানগর সেতুর কাছে রামপুরাগামী একটি মোটরসাইকেলে দুর্ঘটনার শিকার হন তাঁরা। দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। সকাল সাতটার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা সকাল আটটার দিকে রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর