মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ইউএনও‘কে বিষন্ন মনে বিদায় ও হাসিমুখে বরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরকে বরণ করে নেয়া হয়েছে। বিদায় ও বরণ অনুষ্ঠানকে ঘিরে যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দেরও স্পর্শ। অফিসার্স ক্লাব আয়োজিত সোমবার রাতে অফিসার্স ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অফিসার্স ক্লাবের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান,ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ,উপজেলা রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম প্রমূখ।

সভায় বক্তারা মোঃ মাসউদ পারভেজ মজুমদার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার বলেন আমি মাত্র ছয় মাসের কার্যকালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অফিসারদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারকে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এসময় বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সহধর্মীনি ও উপজেলা কৃষি কর্মকর্তার সহর্ধীনিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।