,

জানেন কি, লালশাকের এই উপকারিতা সম্পর্কে?

news-image

স্বাস্থ্য ডেস্ক।। গবেষকরা বলছেন, প্রতিদিন ১০০ গ্রাম লাল শাক খেলে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফলেটের মতো বহু উপাদানের ঘাটতি দূর হয়। এ ছাড়া ডায়াবেটিস ও ক্যানসারের মতো রোগও দূরে থাকে। লালশাকে এমন কিছু উপাদান থাকে, যা শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।

তাই অ্যানিমিয়া রোগীদের এ শাক খাওয়া ভালো। এ ক্ষেত্রে দুই আঁটি লালশাক পিষে রস নিয়ে তার সঙ্গে এক চামচ লেবুর রস এবং ১ চামচ মধু মিশিয়ে যদি নিয়মিত খেতে পারেন, তা হলে শরীরে কখনো রক্তের অভাব হবে না। এটি চোখ ভালো রাখে, কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে তোলে এবং ক্যানসার থেকে দূরে রাখে। লালশাক হজমশক্তি বাড়িয়ে তোলে, ওজন কমায়।

শাকটির মধ্যে থাকা বেশ কিছু উপাদান শরীরে ঢুকলেই বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে খিদে কমে যায়। ঝরে যায় মেদ। হজমের সমস্যা কমলে এমনিতেই বশে থাকবে ওজন। লালশাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, দাঁত মজবুত হয়। আবহাওয়া পরিবর্তনে যারা জ্বরে ভুগছেন, তারা একটি পাত্রে পরিমাণমতো পানি নিয়ে তাতে একমুঠো লাল শাক ফেলে দিন। তারপর পানি ফোটাতে থাকুন। পানির পরিমাণ অর্ধেক হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এরপর ঠা-া করে পান করুন। দুদিনেই জ্বর কমে যাবে। এ ছাড়া লালশাক চুল পড়া রোধ করে। এ ক্ষেত্রে একআঁটি লালশাঁক ভালো করে বেটে পেস্ট বানিয়ে নিতে হবে। তাতে এক চামচ লবণ মিশিয়ে নিতে হবে। প্রতিদিন খালিপেটে এটি পান করলে চুল পড়ার হার অনেকটাই কমে যাবে। লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর