,

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

news-image

অনলাইন ডেস্ক : পাবলিক নিলাম ছাড়া বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ির নাম ১৯৬৩ ফেরারি ২৫০ জিটিও (৪১৫৩ জিটি) রেসার। এই গাড়িটি বিক্রি হয়েছে ৭ কোটি ডলারে, যার বাংলাদেশি বাজারমূল্য প্রায় ৫৭৪ কোটি টাকা।

গাড়িটি কিনে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন ডেভিড ম্যাকনেইল নামের যুক্তরাষ্ট্রের এক ধনকুবের। চলতি বছরের মে মাসে এই স্বীকৃতি পান তিনি। ম্যাকনেইল গাড়ির যন্ত্রাংশ ও প্রযুক্তি ব্যবসার সাথে জড়িত। তার প্রতিষ্ঠানের নাম ওয়েদারটেক।

ডেভিড ম্যাকনেইলের গাড়ির প্রতি তীব্র আকর্ষণ রয়েছে। এ গাড়িটি ছাড়াও তার মালিকানায় এমন অনেক গাড়ি আছে, যেগুলো বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। ২৫০ জিটিও ছাড়াও তার সংগ্রহে আছে আরও ৮টি ফেরারি।

ফেরারি ২৫০ জিটিও গাড়িটি ১৯৬৩ সালে তৈরি হয়। ওই সময় এ ধরনের মাত্র ৩৬টি গাড়ি তৈরি করা হয়েছিল। মডেলটিকে বিশ্বের সবচেয়ে দুর্লভ ও চাহিদাসম্পন্ন গাড়ি হিসেবে বিবেচনা করা হয়।
১৯৬৪ সালে এই মডেল দিয়ে বিখ্যাত ‘ট্যুর ডি ফ্রান্স’ পুরষ্কার জেতেন লুসিয়েন বিয়াঞ্চি ও জর্জেস বার্জার। ২৫০ জিটিও-তে থ্রি-লিটার ভি-টুয়েলভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটা মাত্র ৬ দশমিক ১ সেকেন্ডে শূন্য থেকে ৬০ মাইল বেগে চলতে পারে। এটা ঘন্টায় সর্বোচ্চ ১৭৪ মাইল বেগে চলতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর