,

গ্রিসের এথেন্সে কানাডার দূতাবাসে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের এথেন্সে কানাডার দূতাবাসে হামলা চালিয়েছে একটি গ্রিক নৈরাজ্যবাদী দল।

স্থানীয় সময় রোববার সকালে তারা এই হামলার দায় স্বীকার করে বলে জানিয়েছে কানাডিয়ান গণমাধ্যম গ্লোবাল নিউজ।

রোউভিকোনাস নামে পরিচিত এই দল অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলে, গ্রিসে কানাডিয়ান কোম্পানি এলডোরাডো গোল্ড করপোরেশনের খনি পরিকল্পনায় সমর্থন দেয়ার জন্য দূতাবাসটিতে হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে গ্রিসের বিরোধী দল তাদেরকে উৎসাহিত করেছে।

বিবৃতিটির সঙ্গে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কালো কাপড় ও হেলমেট পরা ১২ জন মোটরসাইকেলযোগে এসে কানাডিয়ান দূতাবাসের জানালা ভাঙছে এবং রঙ ছুড়ছে।

বিবৃতিতে বলা হয়, এলদোরাদো গোল্ডের খনি পরিকল্পনা গ্রিসের বনভূমি ও জলাশয়গুলোর জন্য হুমকিস্বরূপ।

কানাডার ভ্যাঙ্কুভার ভিত্তিক কোম্পানি এলডোরাডো গোল্ড এই ঘটনার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা তাদের এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে গ্রিসের স্থানীয়দের কাছ থেকে নানা বাধাবিপত্তির সম্মুখীন হচ্ছে।

এই বিষয়ে কানাডা সরকারের কূটনৈতিক বিষয়ক বিভাগ ‘গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’ও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর