,

শাহজালালে কাতার এয়ারওয়েজের বিমানের জরুরি অবতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এতে তিনশ যাত্রীর সবাই নিরাপদে আছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সহযোগিতা চাওয়া হয়। পরে আটটি ইউনিট সেখানে যায়। তবে ফায়ার সার্ভিসের কোনও সহায়তার প্রয়োজন পড়েনি।

হজরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর ল্যান্ডিং গিয়ারের সমস্যা ধরা পড়ে। ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে থাকায় পাইলট ঢাকা অবতরণের সিদ্ধান্ত নেন। জরুরি অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে আকাশে উড়ে তেল কমান পাইলট। কোন ধরণের ক্ষয় ক্ষতি ছাড়া বিমানটি অবতরণে সক্ষম হয়।

আবদুল্লাহ আল ফারুক আরও বলেন, বিমানটি চেক করা হচ্ছে। কোন সমস্যা না থাকলে এ বিমানেই যাত্রীদের ফের নিয়ে যাওয়া হবে। না হলে কাতার এয়ারওয়েজ বিকল্প ব্যবস্থায় যাত্রীদের নেয়ার ব্যবস্থা করবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর