,

রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা তনুশ্রীর

news-image

অনলাইন ডেস্ক : নানা পাটেকরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। এমনই দাবি করে তনুশ্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন রাখি সাওয়ান্ত। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ নামে সেই ছবিতে তনুশ্রীকে সরিয়ে দেওয়ার পর রাখি সাওয়ান্তকে নেওয়া হয়েছিল।

তনুশ্রী অভিযোগ করেছে জানান, সেসময় নানা পাটেকর ইচ্ছাকৃত ভাবে কিছু ঘনিষ্ঠ দৃশ্য তনুশ্রীর সঙ্গে অভিনয় করার জন্য বাধ্য করেছিলেন। তনুশ্রী তার প্রতিবাদ করার নানা গুণ্ডা ডেকে তার গাড়ি ভাঙচুর করান। ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারতেন না তিনি ও তার পরিবার।

সেই ঘটনার ১০ বছর কেটে গেছে। এই ১০ বছর কেন তনুশ্রী চুপ করে ছিলেন এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাখি। এমনকি, তার দাবি ছিল, ‘হর্ন ওকে প্লিজ’ ছবিতে যে গানে তনুশ্রীর জায়গায় তিনি কাজ করেছিলেন সেই সব দৃশ্যে একটি বারের জন্যও নানা পাটেকর নাকি তাকে স্পর্শ করেননি।

রাখি বলেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনছেন তনুশ্রী। ১০ বছর ধরে তিনি কোমায় ছিলেন। হঠাৎ জেগে উঠে এইসব বাজে করা বলতে শুরু করেছেন অভিনেত্রী। রাখী আরও বলেছেন, আমেরিকায় ১০ বছর ধরে থাকতে থাকতে ব্যাঙ্কের সব টাকা শেষ হয়ে গেছে। তার কাছে কোন কাজও সেই। সেকারণেই এই সব কথা বলে ফের বলিউডে জায়গা পেতে চাইছেন তিনি।

রাখি সাওয়ান্তের একাধিক বিতর্তিক বক্তব্যর পরেই তার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন তনুশ্রী। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, তনুশ্রীকে উদ্দেশ্য করে একাধিক অপমানজনক মন্তব্য করেছেন রাখি। এর জবাব তাকে আদালতে দিতে হবে। সেটা দিতে না পারলে দু’‌বছরের কারাদণ্ডের সাজা কাটতেও হতে পারে রাখি সাওয়ান্তকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর