,

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোগান

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন। জর্ডান কেন্দ্রীক রয়েল ইসলামিক স্ট্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর শীর্ষ ৫০০ প্রভাবশালী মুসলিমদের তালিকা প্রকাশ করে থাকে। ২০১৯ সালে প্রকাশনায় এরদোগান শীর্ষ স্থান দখল করেন।

এরদোগানের শীর্ষস্থানে আসার কারণ হিসেবে বলা হয়, এরদোগান ২০১৪ সালে সালে প্রথম তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আবার ২০১৮ সালের নির্বাচনেও ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হন।

প্রকাশনায় আরও বলা হয়, এরদোগানের সময়ে তুরস্কে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হন, শাসনতান্ত্রিক পুনর্বিন্যাস এবং বৈশ্বিক ক্ষমতাধর শক্তি হিসেবে পুনরুত্থান অন্যতম। তার নেতৃত্বাধীন সময়ে, তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোর সাথে দারুণ সুসম্পর্ক গড়ে তোলে। বিশেষত, গ্রীসসহ কৃষ্ণসাগরের তীরবর্তী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ভৌগলিক বলয় গড়ে তুলেছে।

তার সময়ে আফ্রিকার ২০টির বেশি দেশে নতুন অ্যাম্বাসি ও কনস্যুলেট খোলা হয়। ২০১১ সালে সোমালিয়ায় যখন খরা ও দুর্ভিক্ষ শুরু হয় তখন তুরস্ক সেখানে ব্যাপক ত্রান তৎপরতা চালায়। এসব কারণে তিনি প্রথম স্থান দখল করেন।

শীর্ষ মুসলিমদের তালিকায় ২০১৬ ও ২০১৭ সালে ৮ম এবং ২০১৮ সালে ৫ম স্থানে ছিলেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ ২০১৯ সালের প্রভাবশালী মুসলিমদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। আর তৃতীয় স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুলাহ ইবনে আল-হুসেইন।

বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকাটি জর্ডানের রাজধানী আম্মান থেকে দ্য রয়েল ইসলামিক স্ট্যাটেজিক স্টাডিজ সেন্টার ২০০৯ সাল থেকে প্রকাশ করে আসছে। ২০১৯ সালের এই মাসে এটার ১০ম সংস্করণ প্রকাশিত হল।

বিশ্বের মুসলিম উম্মাহর মধ্য থেকে প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে প্রতি বছর এর নতুন সংস্করণ রেব করা হয়। বিশেষত যাদের সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক বা অন্য কোন ক্ষেত্রে এমন বিশেষ পারদর্শিতা যা সমগ্র মুসলিম উম্মাহর মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলে তাদের নিয়েই এ তালিকা প্রণয়ন করা হয় বলে কতৃপক্ষ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর