,

ব্যস্ত রাস্তায় বিমানের অবতরণ, স্তম্ভিত গাড়ি চালকরা! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ত সড়কে আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। রীতিমতো ব্যস্ত সময়। এমন সময়েই আপনার গাড়ির পাশে সেই সড়কে একটি বিমান অবতরণ করলো। কেমন মনের অবস্থা হবে আপনার? সম্প্রতি মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার ইন্টারস্টেট ৮ সান দিয়াগোতে ঘটল এই বিরল ঘটনা।

জানা যাচ্ছে, কেরি ডেকার নামে এক নারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা ধরে। এমন সময়ে তিনি দেখতে পান একটি বিমান নেমে আসছে পথে। কেরি ক্যামেরাবন্দি করেন সেই দৃশ্য। কেরি তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন দাঁতের ডাক্তারের কাছে। পথে এমন ঘটনায় তিনি হতচকিত হয়ে যান।

শুধু তিনিই নন, এমন ঘটনায় ভয় পেয়ে যান পথের অন্যান্য গাড়ি চালকরাও। কেরির তোলা ভিডিওয় চারপাশ থেকে চিৎকার শোনা যাচ্ছে তাদের। পরে কেরি তার তোলা ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল সূত্রে জানা গিয়েছে, গত ১৯ অক্টোবর বেলা ১১:১৫ নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই বিমানের ইঞ্জিনে হঠাৎ গণ্ডগোল টের পান পাইলট। তাই প্লেনটিকে আপৎকালীন অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। কাছেই বিমান বন্দর থাকা সত্ত্বেও কেন রাস্তায় নামতে হল এই প্রশ্নের উত্তরে পাইলট জানিয়েছেন, পরিস্থিতি তখন এমন যে, রাস্তায় না নেমে উপায়ান্তর ছিল না তার সামনে। এই ঘটনায় কোনও বিপদ ঘটেনি। কেউ আহতও হননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর