,

৩০০ যাত্রী নিয়ে শাহজালালে কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ

news-image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান জরুরি অবতরণ করেছে।সোমবার (২২ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় জরুরি অবতরণ করে বিমানটি।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আবদুল্লাহ আল ফারুক বলেন, প্লেনটি রাত ৭ টা ৪০ মিনিটে ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে উড্ডয়নের পর এর চাকা ভেতরে ঢুকছিল না।

একবার ঢুকলে বের হচ্ছিল না। এ ধরনের ঘটনাকে ‘ইরেগুলারিটিস’ বলে। ইরেগুলারিটিসের কারণে পাইলট প্লেনটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কিলোমিটার যাওয়ার পর ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং এটি রাউন্ড দেয়া শুরু করে। অবশেষে ৯ টা ৩৫ মিনিটে প্লেনটি নিরাপদে অবতরণ করে।বিমানবন্দর সূত্র জানায়, প্লেনটি ঢাকায় অবতরণের কারণে রাত ৯টার পর থেকে শাহজালালের রানওয়েতে অন্য কোনো বিমান অবতরণ করতে দেয়া হয়নি। ৯টা থেকে রানওয়ে বন্ধ ছিল। অবতরণের সময় কোনো ধরনের ঝুঁকি না নিতে পাইলট তেল পুড়ানোর জন্য দীর্ঘক্ষণ আকাশে ঘুরতে থাকেন।

প্লেনে মোট ২৯৮ জন বয়স্ক যাত্রী ও ২ জন ইনফ্যান্ট (২ বছর বয়সের মধ্যে) যাত্রী ছিল। আর ক্রু এবং পাইলট মিলে ১৮ জন ছিলেন।আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারে দেখা যায়, ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়নের পর থেকে অবতরণের আগ পর্যন্ত মোট ১০ বার ঘুরপাক খায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর