,

নোবেলের সঙ্গে গাইবেন মোনালি

news-image

বিনোদন ডেস্ক:
দেশীয় রক সংগীতের কালজয়ী কিছু গান গেয়ে ওপার বাংলার ‘সা রে গা মা পা’র মঞ্চ কাঁপাচ্ছেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। সংগীত প্রতিভা অন্বেষণের এই রিয়্যালিটি শো’তে নোবেলের প্রত্যেকটি পরিবেশনা যেন মঞ্চে আগুন ধরাচ্ছে। বিস্মিত হচ্ছেন বিচারকেরা। উল্লাসে মেতে উঠছেন সেখানে উপস্থিত দর্শকেরা।শুধু ‘সা রে গা মা পা’র মঞ্চই নয়, নোবেল এখন সোশ্যাল মিডিয়ারও সেনসেশন। তার কণ্ঠে প্রত্যেকটি গানই নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। তার গাওয়া জেমসের ‘বাবা’, মাইলসের ‘ফিরিয়ে দাও’ কিংবা আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানগুলো ঘুরছে সোশ্যাল মিডিয়াগুলোর হোম পেজে।

এদিকে নোবেলের পরিবেশনায় এতোটাই মুগ্ধ হচ্ছেন বিচারকরা, যে প্রতিটি পরিবেশনার পর তাকে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছেন। এখানেই শেষ নয়, কদিন আগে তো বিচারক শান্তনু তার নিজের চেয়ার দিয়েছেন নোবেলকে বসার জন্য।এবার নোবেলের অর্জনের ঝুলিতে যোগ হচ্ছে অনন্য এক প্রাপ্তি। নোবেলের সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আরেক বিচারক মোনালি ঠাকুর। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গায়িকা বলেছেন, তিনি নোবেলের সঙ্গে একটি গান গাইতে চান।

নোবেলের মতো এমন রকস্টারের সঙ্গে গান গাইতে পারাটা তার জন্য সৌভাগ্য বলেও মনে করেন মোনালি। এজন্য তিনি বিচারক সংগীত পরিচালক শান্তনুকে অনুরোধ করেছেন, নোবেল ও তার জন্য একটি গান তৈরি করার। শান্তনুও কথা দিয়েছেন, তিনি নোবেল-মোনালির জন্য গান করবেন। এবং সেটা ‘সা রে গা মা পা’র মঞ্চেই পরিবেশন করা হবে।তবে ঠিক কোন পর্বে নোবেল ও মোনালির কণ্ঠে গান শোনা যাবে, সেটা এখনো জানানো হয়নি। তবে শিগগিরই শান্তনু গানটি তৈরি করবেন বলে জানিয়েছেন।

এদিকে ‘সা রে গা মা পা’র মঞ্চে নোবেলের সর্বশেষ পরিবেশনা ছিলো সদ্য প্রয়াত কিংবদন্তি তারকা আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি। এই গানের পরিবেশনার আগ মুহূর্তে জি বাংলা চ্যানেল থেকে আইয়ুব বাচ্চুকে স্মরণ করা হয়। একটি শোকবাণী দেয়া হয়েছে বাচ্চুকে সম্মান জানিয়ে।শোকবাণীতে লেখা হয়, মহান শিল্পী আয়ুব বাচ্চুর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর