,

দুই ভাইকে বিয়ে করে বিপাকে দুই বোন

news-image

বড় হয়েছেন একসাথে, তাই বাকী জীবন একসঙ্গে কাটানোর বাসনায় অন্য পরিবারের দুই ভাইকে বিয়ে করেছিলেন দুই বোন। কিন্তু বিয়ের পরেই ক্রমশ স্বপ্নভঙ্গ হতে থাকে তাদের। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, পুলিশের কাছে যাওয়া ছাড়া উপায় ছিল না তাদের। ঘটনা এমন মর্মান্তিক এবং নোংরা, যে গা শিউরে উঠবে!ভারতের গণমাধ্যম জানিয়েছে, মহারাষ্ট্রের বীরা এলাকার ঘটনা এটি। সম্প্রতি দুই বোন পুলিশের কাছে অভিযোগ জানান যে, শ্বশুরবাড়ির লোকেরা জোর করে অন্যদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করছে। অভিযোগ উঠেছে দুই বোনের দুই স্বামী ও শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে।

দুই বোনের দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, তাদের স্বামীরা অনেকের কাছ থেকে ধারদেনা করেছে। কিন্তু সেটা পরিশোধ করতে না পেরে শেষে নোংরামির পথ বেছে নেয় তারা। সুযোগ বুঝে পাওনাদারেরা দুই বোনকে ভোগ করার দাবি জানায়। সেই মতো নিজেদের স্ত্রীকে তাদের কাছে পাঠিয়ে দেয় ওই দুই ভাই!এরপর থেকে পাওনাদারেরা লাগাতার ধর্ষণ করে আসছে ওই দুই বোনকে।

তারা যাতে বাইরে যেতে না পারে সেজন্য সবসময় নজরদারি করা হতো। অত্যাচারে অতিষ্ঠ দুই বোন সুযোগ পেয়ে পুলিশের কাছে এসে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আভিযুক্তরা পলাতক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর