,

ট্যাক্সি চালকদের ওপর ক্ষেপে পদত্যাগের হুমকি মাহাথিরের

news-image

‘আমি প্রধানমন্ত্রী থাকতে চাই না। আমি অবসরে গিয়েছিলাম, মানুষজনই আবার আমাকে ক্ষমতায় চেয়েছে, আর তাই আমি ফিরে এসেছি। আপনারা যদি আমাকে প্রধানমন্ত্রী হিসেবে না চান, তাহলে আমি আজই পদত্যাগ করতে পারি।’ রবিবার ‘ট্যাক্সি ড্রাইভার এসোসিয়েশন’ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
ট্যাক্সি চালকদের বিরূপ আচরণের প্রেক্ষিতে তিনি এ ধরনের মন্তব্য করেন।
ওই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি সমাজের সবার সুবিধার জন্য সবচেয়ে ভালো সমাধান বের করতে চাই।

আর এর পরপরই ১০-১২ জনের ট্যাক্সি চালকের একটি দল প্রধানমন্ত্রী মাহাথিরের বিরুদ্ধে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যায়।
মালয়েশিয়ার রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান গ্র্যাব নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশের অংশ হিসেবে ট্যাক্সি চালকদের দলটি এমন আচরণ করেছে। দলটি মনে করছে, গ্র্যাবের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর