,

কাজের তিন মাসের মাথায় সড়কে বিশাল ফাটল!

news-image

সংস্কার কাজের তিন মাসের মাথায় কুলাউড়া-ভূকশিমইল সড়কের প্রায় অর্ধ কিলোমিটার সড়কে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর আওতাধীন এ সড়কের কার্পেটিং ধসে এই ফাটলের সৃষ্টি।সরেজমিন দেখা যায়, কুলাউড়া-ভূকশিমইল সড়কের ভূকশিমইল ইউনিয়নের পালের মোড়া-কানেহাত গোগালী ছড়া ব্রিজ থেকে কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার বিভিন্ন স্থানে প্রায় অর্ধ কিলোমিটার দেবে গেছে।

বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক (আইডিএ) অর্থায়নে সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইম্প্রুভমেন্ট (আরটিআইটি-২) প্রকল্পের মাধ্যমে এ কাজের দায়িত্ব পায় মো. মুহিবুর রহমান নামের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর ট্রেডিং। এ কাজের অগ্রগতি দেখার দায়িত্ব পান তদারকি কর্মকর্তা কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. ইসতিহাক হাসান।গত বছরের ৫ সেপ্টেম্বর কাজ শুরু হয়। কাজ সমাপ্তির মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৩ মাস আগে এই অংশের কাজটি সমাপ্ত করে এ প্রতিষ্ঠান। কিন্তু নতুন কার্পেটিং (পিচ ঢালাই) কাজের তিন মাস যেতে না যেতেই আচমকা মূল সড়ক থেকে প্রায় ৪-৫ ফুট জায়গা দেবে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মুহিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে কাজ অনেকদিন বন্ধ ছিল। তবে কাজটি চলমান। যে জায়গায় ফাটল দেখা দিয়েছে সেটা আমরা মেরামত করবো।’কাজের তদারকি কর্মকর্তা কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. ইশতিহাক হাসান বলেন, ‘নির্দিষ্ট সময়ে শেষ হওয়া প্রকল্পের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে কাজের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রাস্তার ফাটলের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তিনি এ কাজের বিল এখনো পাননি। তবে দেবে যাওয়া স্থানটি পূর্ণ মেরামত করে দিতে তিনি বাধ্য।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর