,

জীবিত শিক্ষামন্ত্রীকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক!

news-image

কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ফেসবুক বন্ধুদের আবেদনের প্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাইয়ের পর তার অ্যাকাউন্ট রিমেম্বারিং করার নিয়ম থাকলেও জীবিত অবস্থায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামের অ্যাকাউন্টকে ‘রিমেম্বারিং’ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। রোববার দুপুর থেকে আইডিটি রিমেম্বারিং দেখা যাচ্ছে।
নুরুল ইসলাম নাহিদের নামের ওই অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, ওই অ্যাকাউন্টকে ‘রিমেম্বারিং’ করা হয়েছে। অ্যাকাউন্টে ৫১ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। রোববার বিকাল পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময়ও অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ রয়েছে।

অ্যাকাউন্টির লিংক: https://www.facebook.com/Nahid1971?lst=100003452397028%3A100014592635431%3A1540110664
জানা গেছে, কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করা হলে নতুন করে কেউ লগইন করতে পারেন না। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না, ফলো বা মেসেজও করতে পারেন না। একইসঙ্গে সেই অ্যাকাউন্ট আর হ্যাক হওয়ার কোনো সুযোগ থাকে না। আইডিটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়।

তবে আগে থেকে যারা সেই আইডিতে ফ্রেন্ড বা ফলোয়ার থাকেন, তারা আইডির আগের সব তথ্য এবং ছবি দেখতে পারবেন। অন্যরা পাবলিক করা তথ্য ও ছবিগুলো দেখতে পারবেন।
জীবিত অবস্থায় শিক্ষামন্ত্রীর অ্যাকাউন্টকে ‘রিমেম্বারিং’ করার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার আফরাজুর রহমান বলেন, উনার একটা আইডি আছে। আপনি যে তথ্যটা দিয়েছেন আমি জানি না, আমি একটা প্রোগ্রামে। তাই আমি বলতে পারব না।
তিনি আরো বলেন, তার অনেকগুলো ফেইক আইডি অনেকেই করেছে, এটাই সে ফেক আইডি কি না সেটাও আমি বলতে পারব না।
সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর