,

দুই বছরে ইমরুলের দুই সেঞ্চুরি

news-image

নিউজিল্যান্ড, ইংল্যান্ডের পর জিম্বাবুয়ে। ২০১০ ও ২০১৬ সালের পর রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন ইমরুল কায়েস। ত্রিপিয়ান্দোর করা বলটিকে ঠেলে দিয়ে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে শতরান পূর্ণ করেন কায়েস।সদ্যই বাবা হয়েছেন কায়েস। প্রথম সন্তানের কল্যাণেই হয়ত এদিনের সেঞ্চুরিটি অন্যভাবে উদযাপন করলেন তিনি। সন্তাকে কোলে নিয়ে দোল খাওয়ানোর মতোই সেঞ্চুরি করার পর ব্যাট হাতে নিয়ে অন্যরকম উদযাপন করেন কায়েস।

সর্বশেষ দুই বছরে দুটি সেঞ্চুরির দেখা পেলেন ইমরুল কায়েস। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে কায়েসের এটা তৃতীয় সেঞ্চুরি।তবে ওয়ানডে এবং টেস্টে ফরম্যাট হিসেব করলে সবশেষ চার বছরে চারটি সেঞ্চুরি আছে কায়েসের। ২০১৪ নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ১৩০ রান। তার ঠিক পরের বছর ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খুলনায় খেলেছেন ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস।

সিকান্দার রাজার করা বলটিকে লং অফে ঠেলে দিয়ে সিঙ্গেল রান নিয়ে ৬৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। ফিফটির ইনিংস সাজাতে চারটি বাউন্ডারি হাঁকান এ ওপেনার।সবশেষ ৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি এবং দুটি ফিফটি আছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৭৪তম ওয়ানডে ম্যাচ খেলছেন এ ওপেনার।ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি। সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে ইংলিশদের বিপক্ষে ঢাকায়।

দুই বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আরও একটি সেঞ্চুরি পথে রয়েছেন ৩১ বছর বয়সী এই ওপেনার।রোববার মিরপুর শেরেবাংলায় খেলতে নামার আগে ৭৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২ হাজার ৮১ রান করেছেন কায়েস।তবে টেস্ট ক্রিকেটে ৩৪ ম্যাচে ৩টি সেঞ্চুরি এবং ৪টি ফিটির সাহায্যে ১ হাজার ৬৭৯ রান করেছেন কায়েস।টেস্ট এবং ওয়ানডে মিলে ইমরুলের এটি ২০তম ফিফটি।এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪৩ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান। ১০৪ ও ২৭ রানে ব্যাট করছেন ইমরুল ও সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর